ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া ৩ জানুয়ারি প্রকাশ করা হবে।
বুধবার ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা নির্বাচন অফিস, ডিসিসি'র সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিস, ওয়ার্ড কাউন্সিল অফিস, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান ও জনপরিচিতি সম্পন্ন স্থানে এ তালিকা টানানো হবে।
তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে (১৮ জানুয়ারি) যেকোনো ভোটার তার দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করতে পারবেন। একই সঙ্গে ভোটারযোগ্য যেকোনো নাগরিকও তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।
এসব আবেদন ২৬ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করে ৩১ জানুয়ারির মধ্যে তা খসড়া তালিকায় সন্নিবেশ করা হবে এবং ৩ ফেব্র"য়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোরা ডটকম/এমএইচসি/এএল/২১৫২ ঘ.
bdnews24