২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

নারায়ণগঞ্জ শহরের কয়েকটি ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 06:21 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের কয়েকটি ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরাবন তাহুরা মঙ্গলবার দুপুরে এই আদালতের নেতৃত্ব দেন। অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, রশিদ বই না রাখা ও মূল্য তালিকা না ঝোলানোর অভিযোগে শহরের চাষাড়া এলাকার মেডিক্যাল প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, খানপুর এলাকায় অবস্থিত শাহ্জালাল হাসপাতালকে পাঁচ হাজার, মেডি এইড ডায়াগনস্টিক সেন্টারকে দুই হাজার এবং মাতৃসেবা ক্লিনিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা তানভীর আহমেদ চৌধুরী ছাড়াও বেশকিছু পুলিশ উপস্থিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১১ ঘ.