২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে মত প্রকাশের সীমাবদ্ধতা রয়েই গেছে: প্রতিবেদন

জরুরি অবস্থা শেষে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসায় গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ২০০৯ সাল আশার সঞ্চার করলেও এখনো নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা রয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা শেষে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসায় গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ২০০৯ সাল আশার সঞ্চার করলেও এখনো নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা রয়ে গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর গণমাধ্যমের ওপর প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়। মঙ্গলবার 'দ্য সাউথ এশিয়া মিডিয়া মনিটর ২০০৯' শীর্ষক বার্ষিক এ প্রতিবেদন সার্কভুক্ত দেশগুলোর রাজধানীতে একযোগে প্রকাশ করা হয়। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এ প্রতিবেদন প্রকাশ করে মিডিয়া কমিশন বাংলাদেশ (এমসিবি)। একইসঙ্গে এ অঞ্চলের বিভিন্ন দেশে সাংবাদিক হতাহতের ঘটনায় প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভারতে এ ধরনের ঘৃণ্য ঘটনা বেড়ে চলেছে। "পাকিস্তানে ৭ জন, আফগানিস্তানে ২, ভারতে ১, শ্রীলঙ্কায় ১ এবং নেপালে ১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। অথচ সংশ্লিষ্ট দেশের সরকারগুলো খুনীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে।" আফগানিস্তান ও পাকিস্তানসহ এ অঞ্চলে সন্ত্রাসবাদী তৎপরতা এবং দ্বন্দ্ব-সংঘাত বেড়ে যাওয়ায় সাংবাদিকরা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (এসএএফএমএ) পরিচালিত এ সমীক্ষায় বলা হয়, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন শ্রীলঙ্কার সাংবাদিকরা। পেশাগত ঝুঁকির কারণে অনেকেই দেশটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও প্রতিবেদনে বলা হয়। এসএএফএমএ'র প্রতিবেদন অনুযায়ী, অতিমাত্রায় বাণিজিকীকরণ, একচেটিয়াত্ব ও ব্যাপক রাজনৈতিক প্রভাব ২০০৯ সালে ভারত ও পাকিস্তানে সাংবাদিকতার পেশাদারিত্ব ও নৈতিকতায় ক্ষতি করেছে। বিভিন্ন দেশে গণমাধ্যমে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার ওপর নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট বিধিমালা না থাকার বিষয়ে প্রতিবেদনে সমালোচনা করা হয়। এছাড়া কিছু দেশে নতুন ইলেকট্রনিক মাধ্যমে অপেশাদার শিক্ষানবীশদের দিয়ে কাজ চালানোর ফলে নৈতিকতা ও পেশাদারিত্ব বিঘি