নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী এলাকায় সোমবার রাতে এক শিশু (১২) ধর্ষণের শিকার হয়েছে।
এলাকাবাসী সুমন (২৮) নামের একজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। সে উপজেলার রাজবাড়ী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, উপজেলার মুছাপুর এলাকার ৫ম শ্রেণীর এক ছাত্রী সোমবার সকালে শাহী মসজিদ এলাকায় খালার বাড়ি যায়। সন্ধ্যায় এক খালাতো বোনকে সঙ্গে নিয়ে সে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় পিঠা কিনতে যায়। এ সময় সুমন ও সহযোগী রাজ্জাক তাদের একটি নির্জন বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে।
মেয়েটির চিৎকারে লোকজন এসে সুমনকে আটক করে। তবে রাজ্জাক পালিয়ে যেতে সক্ষম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24