২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে নিহত দুই কর্মকর্তার দাফন

পরিচয় নিশ্চিত করা নিয়ে বিলম্বের কারণে প্রায় ১০ মাস পর মঙ্গলবার দাফন করা হয়েছে বিডিআর সদর দপ্তরে নিহত মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর এবং মেজর তানভীর হায়দার নূরের মরদেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচয় নিশ্চিত করা নিয়ে বিলম্বের কারণে প্রায় ১০ মাস পর মঙ্গলবার দাফন করা হয়েছে বিডিআর সদর দপ্তরে নিহত মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর এবং মেজর তানভীর হায়দার নূরের মরদেহ। বনানী সামরিক কবরস্থানে তাদের দাফন করা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু'জনের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। এর আগে বাদ জোহর ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। গত ২৫ এবং ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত বিদ্রোহের সময় সেনাবাহিনীর ৫৮ জন কর্মকর্তা, ১ জন সৈনিক এবং ২ জন কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২১১ঘ.