ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণের টাকা সময় মতো পরিশোধ না করার অভিযোগে মঙ্গলবার রাজধানীতে এক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক ইউনুস আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার এবিএম নূর আহমেদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের পক্ষে মামলা করা হলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ধানমণ্ডি থানায় নূর আহমেদের বিরুদ্ধে ৬টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, এসব পরোয়ানার ভিত্তিতে বেশ কিছুদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল।
নূর আহমেদ 'টুম্পা গার্মেন্টস' নামে একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের মালিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/২১১৪ঘ.
bdnews24