২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলায় গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবিতে আগামী ১০ জানুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলায় গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবিতে আগামী ১০ জানুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, জেলায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হলে নতুন নতুন শিল্প গড়ে উঠবে। শিল্প-কারখানা গড়ে উঠলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দেশীয় পণ্য উৎপাদনের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করা সম্ভব হবে। রাজশাহী পর্যন্ত যে গ্যাস লাইন হচ্ছে তা এই জেলা পর্যন্ত স