২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী কলেজে সংঘর্ষের ঘটনায় মামলা

ফেনী সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ফেনী, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক আবদুল কাদের বাদী হয়ে রোববার করা এই মামলায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে আসামি করা হয়। তবে পুলিশ আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করে। গত শনিবার দুপুরে ফেনী কলেজে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়। এদিকে সাবেক সাংসদ জয়নাল হাজারীর বাসায় হামলার প্রতিবাদে সোমবার প্রতিবাদ সভা ডেকেছে ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদ। বিকাল ৩টায় শহরের শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানান সংসদের আহ্বায়ক মীর আবদুল হান্নান। ফেনী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এখনো কলেজ ক্যাম্পাস, কলেজ রোড, মাস্টার পাড়াসহ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের সময় আহত উপ-পরিদর্শক আজিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে থেকে রোববার ঢাকা পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.