ঢাকা ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পূর্ব এশিয়ায় যক্ষ্মারোগীর সংখ্যা বাড়ার জন্য চিকিৎসকদের গাফিলতি ও সাধারণ মানুষের অসচেতনতাও দায়ী।
রোববার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলা হয়।
এতে আরো বলা হয়, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্ধেকই যক্ষ্মার জীবাণু বহন করছে। তবে বায়ুবাহিত এই জীবাণু অনেকদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে বলে বহনকারীদের অনেকেই জানতে পারেন না।
জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম, বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচী ও হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এইচইজেএফবি) জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে "যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে বাংলাদেশ" নামের এ গোলটেবিল বৈঠকটির আয়োজন করে।
বৈঠকে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচীর কর্মকর্তা ডা. ফাহিম আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ভাগ যক্ষ্মার জীবাণু দ্বারা সংক্রমিত। তবে তাদের খুবই অল্পসংখ্যক শেষ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হন।
ফাহিম চৌধুরী জানান, বিশ্বের যে ২২টি দেশের মধ্যে যক্ষ্মারোগীর সংখ্যা সর্বাধিক, তাদের মধ্যে বাংলাদেশ ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে বিশ লাখ মানুষ মারা যায়।
ডা. ফাহিম বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) হিসাবে টিবি সনাক্তকরণ ও আরোগ্যের হার যথাক্রমে ৭০ ও ৮৫ভাগ হলেও বর্তমান কর্মসূচীতে তা আসলে ৭৩ ও ৯২ ভাগ অর্জন করা হয়েছে। তবে এক্ষেত্রে আরো ব্যাপকভাবে কাজ করার দরকার রয়েছে।
যক্ষ
bdnews24