২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে দুই সহোদর অগ্নিদগ্ধ

শরীয়তপুর সদর উপজেলায় শনিবার রাতে অগ্নিকাণ্ডে দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। পুড়েছে ৬টি ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

শরীয়তপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলায় শনিবার রাতে অগ্নিকাণ্ডে দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। পুড়েছে ৬টি ঘর। আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষাণচর গ্রামে রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয়রা জানান। আহতরা হলেন- আলাউদ্দিন মাঝি (৪০) ও সোহরাব মাঝি (৪৫)। স্থানীয়রা জানান, রাতে আলাউদ্দিনের ঘরে কুপি থেকে মশারিতে আগুন ধরে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি গরুও মারা যায়। এলাকাবাসী প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তারা দাবি করেছেন। এদিকে শরীয়তপুর দমকল বাহিনীর কর্মী শাজাহান জানান, সড়ক যোগাযোগ খারাপ থাকায় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩১৮ ঘ.