ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও বিশ্ব রোড এলাকা থেকে শুক্রবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম চন্দন চক্রবর্তী (৪৫)। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে চন্দনের লাশ ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহতের বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের সাতচি চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, চন্দন কিছুদিন আগে ধর্মান্তরিত হয়ে সাজ্জাদ নাম গ্রহণ করেন। তিনি সিপাহীবাগে প্রি ক্যাডেট অ্যান্ড সিটি কলেজের শিক্ষক ছিলেন।
চন্দনের বাসা খিলগাঁও চৌধুরীর পাড়ায়।
হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা আসলাম জানান।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে খিলগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/এমআই/১৬১০ ঘ.
bdnews24