২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লাড ক্যান্সারে রাবি ছাত্রের মৃত্যু

ব্লাড ক্যান্সারে বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্লাড ক্যান্সারে বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। আল-ইয়ামিন (২২) নামের ওই ছাত্র রাবি'র সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নীলফামারীর ডোমার উপজেলার মাদ্রাসা শিক্ষক মফিজ উদ্দীনের ছেলে। ইয়ামিনের সহপাঠী রেজাউল ইসলাম রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মাসের ২১ তারিখ ইয়ামিনকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবারো পরীক্ষা করার পর ব্লাড ক্যান্সার নিশ্চিত হয়। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ড. সাইদুর রহমান চৌধুরীর জানান, ইয়ামিনের অকাল মৃত্যুতে সমাজকর্ম বিভাগ তিনদিনের শোক পালন করবে। শনিবার সকাল ১০টায় রাবি'র মমতাজ উদ্দীন কলা ভবনের ১৫৬ নম্বর কক্ষে শোকসভা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯১৪ ঘ.