আতিয়ার বাড্ডা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নীলফামারী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি রবি মৌসুমে নীলফামারীর বিভিন্ন এলাকায় আলু ক্ষেতে পাতাপচা রোগ দেখা দিয়েছে। লাভজনক হওয়ায় গম ও তামাক ছেড়ে যারা আলু চাষে ঝুঁকছিলেন, এতে সে সব কৃষকরা পড়ছেন বিপাকে।
কৃষি কর্মকর্তারা বলছেন, কুয়াশার কারণেই এ রোগ দেখা দিয়েছে। এ জন্য ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিয়েছেন তারা। তবে কৃষকরা বলছেন, তাতে ক্ষেত বাঁচানো গেলেও ফলন কমে যাচ্ছে।
জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম পাঠানপাড়া গ্রামের রফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘন কুয়াশার কারণে ৫০ দিন বয়সী আলু ক্ষেত আক্রান্ত হয়ে পড়ে পাতাপচা রোগে। সবুজ পাতা ক্রমেই হলুদ হয়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তার পরামর্শে ছত্রাকনাশক রেডোমেল গোল্ড ও নিউবেন ছিটিয়েছিলাম। এতে পচন থেকে ক্ষেত রক্ষা করা গেলেও কমে যাচ্ছে ফলন।"
"আলু আবাদ করে যে লাভের আশা করছিলাম, তাতে গুড়ে বালি", বলেন তিনি।
রফিজুল ২০ বিঘা জমিতে গ্রানুলা ও এলবিরা জাতের আলু আবাদ করেন। তিনি জানান, জমি তৈরি, সার, বীজ, সেচসহ কীটনাশক বাবদ তার খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।
রফিজুলের মতোই পাঠানপাড়া গ্রামের কৃষক মতিয়ার আলী, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম; সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মজিবর রহমান, খাদেমুলহকসহ অনেকেই তামাক ছেড়ে এবার আলু চাষ করেন।
তারা বলেন, তামাক চাষে অল্প পরিশ্রমে বেশি লাভ হলেও কৃষি কর্মকর্তাদের পরামর্শে আলু চাষ করেন তারা। ফলনের সময়ে এসে পাতাপচা রোগের কারণে তাদের মনে হচ্ছে, তামাক চাষ করাই ভালো ছিলো।
নীলফামারী কৃষি স
bdnews24