রাজশাহী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৯ নির্বাচিত হয়েছেন ঢাকার মেয়ে কোনাল।
বৃহস্পতিবার রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রায় পঞ্চাশ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে ঢাকার চৈতী এবং রাজশাহীর নদীরাজ।
শিল্পী সুবীর নন্দী, আলাউদ্দীন আলী, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
সাত প্রতিযোগী রিপন, শাকিলা, কোনাল, তিথি, চৈতী, নদী এবং রাফসান মঞ্চে গান পরিবেশন করেন।
এ উৎসবে অংশ নিতে ঢাকা থেকে প্রায় পাঁচশ' অতিথি রাজশাহীতে আসেন। স্টেডিয়াম চত্বরে বিকেল থেকেই ছিল প্রচণ্ড ভিড়।
সেরা কণ্ঠ নির্বাচিত কোনাল পুরস্কার হিসেবে চ্যানেল আইয়ের পক্ষ থেকে ৮ লাখ টাকা, ফল্গু পলিমারের পক্ষ থেকে ৩ লাখ এবং রাজশাহীর মেয়রের পক্ষ থেকে ২৫ হাজার টাকা পেয়েছেন।
প্রথম রানার আপ চৈতী চ্যানেল আইয়ের পক্ষ থেকে ৫ লাখ, মেয়রের পক্ষ থেকে ২৫ হাজার ও ফল্গু পলিমার এর কাছ থেকে ২ লাখ টাকা পান।
দ্বিতীয় রানার আপ নদীরাজ পেয়েছেন চ্যানেল আইয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকা, মেয়রের কাছ থেকে ২৫ হাজার টাকা ও ফল্গু পলিমার থেকে ১ লাখ টাকা।
তিন বিজয়ীকেই সিটিসেল থেকে গিফট হ্যাম্পার দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বেশ কিছু পুরস্কার দেয়।
চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন এবং সিটিসেল ও ইউসিবিএল এর উর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার বিতরণ করেন।
মূল অনুষ্ঠানে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার সঙ্গে মঞ্চে আসে রাজশাহীর ১০০ নৃত্যশিল্পী।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। সেরাকণ্ঠ'র সেরা সাত প্রতিযোগী মঞ্চে আসে সুসজ্জিত 'নসিমন' ভ্যানে চড়ে।
চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি স
bdnews24