চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রাম থেকে মঙ্গলবার রাতে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
এতে জড়িত থাকার অভিযোগে সেলিম রেজা (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেলিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের কয়েস উদ্দীনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি ফজলুর রহমান বলেন, গত শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার নতুন বারোরশিয়া গ্রামের বাড়ি থেকে এই কিশোরীকে (১৪) সেলিম অপহরণ করে।
ওই ঘটনায় কিশোরীর বাবা ওইদিনই শিবগঞ্জ থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24