২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ প্রত্যাহার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ কিবরিয়াকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ কিবরিয়াকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া অতিরিক্ত সচিব পর্যায়ের কয়েকটি কর্মকর্তা পদে রদবদল এনেছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। এদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বদরুল আলম তরফদারকে ভূমি আপিল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু আলম শহীদ খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উজ্জ্বল বিকাশ দত্তকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব মজিবুর রহমান হাওলাদারকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পার্সো) চেয়ারম্যান এবং বেগম দিলরুবাকে বাংলাদেশ পাট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৯২৭ ঘ.