২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁ. নবাবগঞ্জে আফজালকে রিমান্ডের আবেদন

চাঁপাইনবাবগঞ্জে বোমাসহ গ্রেপ্তার আফজাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁপাইনবাবগঞ্জে বোমাসহ গ্রেপ্তার আফজাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার। সদর থানার উপ-পরিদর্শক দীপক কুমার বুধবার আফজালকে বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড নামঞ্জুর করে আবেদনের ওপর শুনানির তারিখ দেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে ১৮টি তাজা বোমাসহ আফজালকে গ্রেপ্তার করে র‌্যাব। আফজাল ওই গ্রামের সাজেমানের আলীর ছেলে। ওইদিন রাতেই বোমাসহ তাকে সদর থানায় হস্তান্তর করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫৬ ঘ.