২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

চার দফা দাবিতে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের ডাকা বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

বগুড়া, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দফা দাবিতে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের ডাকা বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের সঙ্গে ফলপ্রসু আলোচনার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমলাকান্ত রঞ্জন, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান, বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল ও সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন হেলাল। এর আগে জেলা মোটর মালিক গ্রুপ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ডাক দেওয়া হয়। বাস মালিকদের দাবির মধ্যে রয়েছে- ধুনটের বথুয়াবাড়ি সেতু বাস চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া, নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ, অন্য জেলা থেকে আসা অটো রিকশা আটক, অটো রিকশায় গ্রিল লাগানো। সংবাদ সম্মেলনে মোটর মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান ডিউক বলেন, ৮ মাস আগে প্রশাসনের সঙ্গে বৈঠকে অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী বহন নিষিদ্ধ এবং গ্রিল সংযোজনের সিদ্ধান্ত হলেও তা এখনো মানা হচ্ছে না। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোটর মালিক গ্র"পের সভাপতি আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক সামসুদ্দিন শেখ হেলাল প্রমুখ। এসব দাবি মানা না হলে বুধবার সকাল ৬টা থেকে বগুড়ায় সব বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.