২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির 'ঙ' ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'ঙ' ইউনিটের ভর্র্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 12:09 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'ঙ' ইউনিটের ভর্র্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ হয়েছে। 'ঙ' ইউনিট সমন্বয়কারী ড. মো. বাবুল ইসলাম সাংবাদিকদের জানান, 'ঙ' ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণ প্রথম ১২০ জনকে আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে উপস্থিত হতে হবে। অপেক্ষমাণ তালিকার ১১৫ জনকে পরদিন একই সময়ে হাজির হতে বলা হয়েছে। এদিকে 'ঘ' ইউনিটের ফলাফল বুধবার বিভাগীয় নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে ওই ইউনিট সমন্বয়কারী ড. ভুপেশ চন্দ্র রায় জানান। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iubd.net থেকে জানা যাচ্ছে। এছাড়া মোবাইলের মাধ্যমেও ফলাফল জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.