লালমনিরহাট, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দহগ্রাম-আঙ্গপোতা ছিটমহলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাপারে সোমবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা হয়েছে।
তিনবিঘা করিডোরে সকাল ১১টায় দুপক্ষের পতাকা বৈঠকে এই আলোচনা হয়।
আলোচনায় দুপক্ষই ছিটমহলে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে একমত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক।
এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন।
তিনি জানান, তিনবিঘা করিডোর দিয়ে বিদ্যুত সংযোগ কিভাবে স
bdnews24