গাইবান্ধা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির দুই গ্র"পের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন।
উপজেলা সদরে রোববার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।
আহত সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সোমবার উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদুল্লাপুরের ড. আরএ গনি আবার বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দলের উপজেলা কমিটি সন্ধ্যায় আনন্দ মিছিল বের করে।
তিনি বলেন, "মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এলে দলের উপজেলা নেতা সুইট বক্সি ও উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি গ্র"প মিছিলে ধাওয়া করে। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে।"
এ সময় ইটের আঘাতে এক পুলিশ কর্মকর্তা এবং সাতজন পথচারী আহত হন।
পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় সোমবার পুলিশ বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছে।
এ মামলায় গ্রেপ্তার উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24