২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের সেবা উন্নত করতে প্রতিবেদন চেয়েছে প্রতিশ্রুতি কমিটি

হজযাত্রীদের সেবা আরো উন্নত করতে এবারের হজ ব্যবস্থাপনার ওপর প্রতিবেদন চেয়েছে সরকারি প্রতিশ্রুতি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 05:59 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রীদের সেবা আরো উন্নত করতে এবারের হজ ব্যবস্থাপনার ওপর প্রতিবেদন চেয়েছে সরকারি প্রতিশ্রুতি কমিটি। রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় ধর্ম ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে এ প্রতিবেদন দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সভা শেষে ভারপ্রাপ্ত সচিব আব্দুর রব হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়। এর আলোকে আগামীতে সেবা আরো উন্নত করতে প্রতিবেদন চেয়েছে কমিটি। তিনি বলেন, "সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবারের হজ। ব্যবস্থাপনায়ও ত্র"টি ছিল না। আগামী ২ জানুয়ারির মধ্যে সব হাজী দেশে ফিরবেন। আগামীতে হজযাত্রীদের সেবা আরো উন্নত করতে কী কী উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে মতামতও তুলে ধরা হয়েছে।" কমিটির সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম, বি, এম, মোজ্জামেল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও রাশেদা বেগম হীরা সভায় অংশগ্রহণ করেন। এবছর বাংলাদেশ থেকে ৫৮ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৫৭ঘ.