২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে তিন ডাকাত গ্রেপ্তার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে শনিবার তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঝালকাঠি, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে শনিবার তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- রাজ্জাক বয়াতী (৩৬), মো. খোকন (২২) ও মজিবুর রহমান (৩৮)। কাঠালিয়া থানার উপ পরিদর্শক জিয়াউল কবির বলেন, শনিবার গভীর রাতে সিঁদ কেটে ৭/৮ জন ডাকাত বাঁশবুনিয়া গ্রামের গনেশ সোমের বাড়িতে ঢোকে। এরপর তারা স্বর্ণালঙ্কার ও দু'টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। এদিকে ডাকাতি চলাকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় কাঠালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.