ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে হলে এর প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ বাড়াতে হবে। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় এ সুপারিশ করা হয়েছে।
বিলুপ্ত ঘোষিত স্থানীয় সরকার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ সভার মূল প্রবন্ধে বলেন, বাজেটে স্থানীয় সরকার খাতে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা বাজেট থাকলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৭১৫ কোটি টাকা।
এর মধ্যে ৪ হাজার ৪৯৮টি ইউনিয়ন পরিষদের জন্য ১১৫ কোটি এবং ৩০৯টি পৌরসভার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
"ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলো অনেক কাজের সঙ্গে জড়িত থাকলেও সে সব খাত থেকে কোনো টাকা পায় না। টাকা পায় সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানগুলো। এ সব খাত থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য রাজস্ব ও কর আয়ের সুযোগ থাকা উচিত" বলেন তোফায়েল।
যুক্তরাজ্যের ডিএফআইডি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রকল্প 'প্রোমোটিং গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি, ট্র্যান্সপারেন্সি অ্যান্ড ইনট্রিগ্রিটি (প্রগতি)' এর সহায়তায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) ও বাংলাদেশ পৌরসভা সমিতি (এমএবি) যৌথভাবে রাজধানীর একটি হোটেলে 'স্থানীয় সম্পদের ব্যবহার শক্তিশালীকরণে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভূমিকা' শীর্ষক দিনব্যাপী ওই সভা আয়োজন করে।
মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এমএবি'র সভাপতি আজমত উল
bdnews24