২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু উদ্বাস্তুর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে 'নীরব সমাবেশ'

পরিবেশ বিষয়ক বেসরকারি সংগঠন 'গ্রীন বাংলা কোয়ালিশন' (জিবিসি) বাংলাদেশের 'জলবায়ু উদ্বাস্তু' সমস্যার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার 'নীরব সমাবেশের' আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা,১৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পরিবেশ বিষয়ক বেসরকারি সংগঠন 'গ্রীন বাংলা কোয়ালিশন' (জিবিসি) বাংলাদেশের 'জলবায়ু উদ্বাস্তু' সমস্যার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার 'নীরব সমাবেশের' আয়োজন করে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার 'স্বাধীনতা চত্বরে' জলবায়ু পরিবর্তনের সঙ্কট থেকে বাংলাদেশসহ দরিদ্র দেশকে রক্ষার মানবিক দাবিতে কয়েকহাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়। জিবিসি-র পরিবেশ কর্মীরা বৃহস্পতিবার বিকালে ওই স্বাক্ষর ও ব্যানারসহ অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সমাবেশে সংহতি প্রকাশ করে কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। পরে 'নীরব সমাবেশটি' জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে ৯০ মিনিট অবস্থান গ্রহণের পর শেষ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিবিসির সমাবেশটির মূল লক্ষ্য ছিল কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের আলোচকদের স্মরণ করিয়ে দেওয়া যে 'জলবায়ু উদ্বাস্তু' বিষয়টি যেন বেশি গুরুত্ব পায়। উদ্বাস্তুদের পুনর্বাসন না হলে ক্ষতিপূরণের টাকা খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচআর/এসকে/০০২৫ঘ.