২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই: আইন প্রতিমন্ত্রী

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ জন্য ১০ কোটি টাকা সরকার বরাদ্দ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

কেরানীগঞ্জ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ জন্য ১০ কোটি টাকা সরকার বরাদ্দ ঘোষণা করেছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকার। এ ব্যাপারে সংসদে বিল পাস হয়েছে।" যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করার জন্য সরকার ইতিমধ্যে ১০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে বলেও জানান তিনি। কামরুল ইসলাম আরও বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার পরই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হবে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যেই বঙ্গবন্ধুর খুনীদের বিচারে রায় কার্যকর করা হবে।" অনুষ্ঠানে ৪৫০ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ২২ জন মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সাংসদ মোস্তফা মহসীন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৫ ঘ.