চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মঙ্গলবার সকালে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন মিজানুর রহমান (২৫)। তিনি উপজেলার নন্দিপুর ইউনিয়নের আশানপুর গ্রামের শীশ মোহাম্মদের ছেলে।
উপজেলার রহনপুর-পার্বতীপুর আড্ডা সড়কের আশানপুর এলাকায় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোমস্তাপুর থানার ওসি বাবর আলী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিজানুর সকালে সাইকেলে করে রহনপুর বাজারে যাচ্ছিলেন। এসময় রাজশাহীগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।"
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24