২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ওপারে সোমবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

নওগাঁ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ওপারে সোমবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মফিজুল ইসলাম (৪০) সাপাহার উপজেলার আধলপুর গ্রামের আফছার আলীর ছেলে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাপাহার থানার ওসি আব্দুর রশীদ। পুলিশ ও বিডিআর কর্মকর্তারা জানান, ভোরে গরু নিয়ে বাড়ি ফেরার সময় হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর মেইন পিলারের কাছে তাকে গুলি করে ভারতের পানলাপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ জওয়ানরা মফিজুলের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। নওগাঁ ৪৬ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মঞ্জুর আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছেন তারা। তবে সন্ধ্যা পর্যন্ত বিএসএফ লাশ ফেরত দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৬ ঘ.