ঠাকুরগাঁও, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও-শান্তাহার রুটে শনিবার থেকে দুটি মেইল ট্রেন চালু হয়েছে।
সকাল ৯টায় ঠাকুরগাঁও রেলস্টেশনে শান্তহারগামী মেইল ট্রেন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী।
রেলওয়ে কর্মকর্তারা জানান, প্রতিদিন সকাল ৯টায় ঠাকুরগাঁও থেকে একটি ট্রেন দিনাজপুর, পার্বতীপুর, রংপুর ও বগুড়া হয়ে শান্তাহারে পৌঁছাবে রাত ৯টায়। অপরদিকে শান্তাহার থেকে সকাল ৯টায় অপর ট্রেনটি একই রুটে রাত ৯টায় ঠাকুরগাঁওয়ে পৌঁছাবে।
ঠাকুরগাঁও রেলস্টেশন মাস্টার শওকত আলী জানান, ঠাকুরগাঁও-শান্তাহার রুটে দুটি ট্রেন চালু হওয়ায় স্বল্প খরচে ও দ্রুত সময়ে এই এলাকার মানুষ আশপাশের জেলাগুলোতে যাতায়াত করতে পারবে।
দুটি নতুন মেইল ট্রেন যোগ হওয়ায় এ অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটলো বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০১ ঘ.
bdnews24