২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১২

চট্টগ্রাম, টাঙ্গাইল, রংপুর, লালমনিরহাট ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও কলেজ শিক্ষকসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, টাঙ্গাইল, রংপুর, লালমনিরহাট ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও কলেজ শিক্ষকসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। এর মধ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় মাইক্রোবাস ও বাসের মুখোুমখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় বাস চাপায় মারা গেছেন এক কলেজ শিক্ষক। শহরের দমদমা ব্রিজের কাছে ট্রাক চাপায় মারা গেছেন দুই মোটরসাইকেল আরোহী। লালমনিরহাটের আদীতমারী উপজেলার রথেরপাড় এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা যান। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সন্ধ্যায় প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংর্ঘষে শিশুসহ তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাইক্রো ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংষর্ষে নিহতরা হলেন- মুন্সীগঞ্জের বিক্রমপুর গ্রামের শাহিন আলমের দেড় বছর বয়সী ছেলে আবদুল্লাহ, শাহিন আলমের ভাই ওসমান হাওলাদারের দুই বছর বয়সী মেয়ে ইসরাত এবং ঢাকার কেরানীগঞ্জের হাছনাবাদ এলাকার বাসিন্দা মোবারক হোসেন (৬০)। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরো ১০ যাত্রী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে শাহীন আলমের পরিবারের ১৫-১৬ জন সদস্য মাইক্রোবাস করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। সকাল ১০ টার দিকে মাইক্রোবাসটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্টার লাইন পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় বলে তিনি জানান। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত মোবারককে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস আটক করেছে বলে তিনি জানান। টাঙ্গাইল: দেলদুয়ার থানার ওসি মোস্তফা মাহমুদ মঞ্জু জানান, সন্ধ্যা ৭টার দিকে ডুবাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- প্রাইভেটকারের চালক ঢাকার দক্ষিণ গোড়ানের শরিফুল ইসলাম রুবেল (৩৫) ও প্রাইভেটকারের যাত্রী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সুত্রাপুর গ্রামের নূরুল ইসলাম (৩৬)। প্রাইভেটকারের নিহত আরেক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫ বছর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি। ওসি জানান, যাত্রীবাহী বাসটি (চট্র মেট্রো জ-১১-০১২৯) টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছিল। আর প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ২৭-২৮৫১) বিপরীত দিক থেকে আসছিল। লালমনিরহাট: আদিতমারী উপজেলার রথেরপাড় এলাকায় বৃহস্পতিবার সকাল নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- উপজেলার ভাদাই গ্রামের সিরিশ চন্দ্রের ছেলে সঞ্চয় চন্দ্র (১৮) ও একই গ্রামের প্রভাত চন্দ্রের ছেলে মৃত্যুঞ্জয় রায় (২০)। আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টায় লালমনিরহাট থেকে পাটগ্রামগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু'জন মারা যান। এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মৃত্যুঞ্জয়ের বড় ভাই জয়প্রকাশ রায় আদিতমারী থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা ফজলুল জানান। রংপুর: মিঠাপুকুরের শঠিবাড়িতে নিহত মো. শাজাহান উপজেলার সেরুডাঙ্গা স্কুল ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। মিঠাপুকুর থানার এসআই চন্দন কুমার জানান, সকালে রংপুর-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী বাস শাজাহানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকেল ৪টার দিকে রংপুর শহরের দমদমা ব্রিজের কাছে রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় নিহত দুজনের মধ্যে একজন হলেন- আবু সাঈদ বাবু (৩৮)। অপরজনের নাম জানা যায়নি। তারা ঢাকা যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কোতয়ালি থানার ওসি আব্দুর রশীদ। তিনি জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। থানায় মামলা হয়েছে। বাগেরহাট: বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য বাজারের কাছে দুর্ঘটনায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী মোস্তফা শেখ (৩৮)। তিনি খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের শেখ ফজর আলীর ছেলে। দুর্ঘটনায় আহত অপর আরোহী জগদীশ বৈরাগীর (৩২) বাড়ি উপজেলার মৌভোগ গ্রামে। ফকিরহাট থানার ওসি সালাউদ্দিন মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফলতিতা মৎস বাজার এলাকায় একটি বাস অপেক্ষা করছিল। এ সময় মোটরসাইকেলটি এসে এর সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোস্তফা নিহত হন। তিনি জানান, জগদীশকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপে