২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি'র নানা আয়োজন

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করেছে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 06:54 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করেছে ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ উপলক্ষে বুধবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-শাহবাগ সড়কে মানববন্ধন করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে আয়োজন করা হয়েছে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এর উদ্বোধন করেন। ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২৩৫৫ঘ.