রংপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ায় পর জনতার অবরোধে বুধবার পৌনে সাত ঘণ্টা ঢাকা-রয়ংপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
জেলা শহরের মর্ডান মোড় এলাকায় বুধবার সকাল সাড়ে ৭টায় একটি ট্রাকের ধাক্কায় একটি রিকশার চালক ও আরোহী দুজনই মারা যান।
এরপরই জনতা ঢাকা-রংপুর সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বলে পুলিশ জানায়।
অবরোধকারীরা ট্রাকচালককে গ্রেপ্তার, নিহতদের ক্ষতিপূরণ এবং মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবি জানায়।
স্থানীয় সাংসদ আশিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর সোয়া ২টায় জনতা অবরোধ তুলে নেয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রিকশাচালক আব্দুস সালাম (৪০) ও ফল ব্যবসায়ী ইসলাম (৩০)।
ট্রাকটি আটক করা হয়েছে বলে কোতয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে এর চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.
bdnews24