২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ ফ্রিডম পার্টি নেতা গ্রেপ্তার

ফ্রিডম পার্টির ময়মনসিংহ জেলা সমন্বয়ক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রিডম পার্টির ময়মনসিংহ জেলা সমন্বয়ক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের ছোট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ১৯৯০ সালে শহরের চরপাড়া এলাকায় হারুন হত্যা মামলায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, এই মামলায় আশরাফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশরাফুল আলম ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে দু'বার সংসদ নির্বাচন করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৮ ঘ.