২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় আবার ফেরি বন্ধ

কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় সোমবারও পাটুরিয়া ঘাটে যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 05:18 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় সোমবারও পাটুরিয়া ঘাটে যানজট সৃষ্টি হয়েছে। রোববার সাড়ে চার ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপার বন্ধ থাকে। ফলে রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। আগের দিনের মতো সোমবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশা কাটার পর ১০টা থেকে ফেরি আবার চলাচল করছে।" তবে সাড়ে ৪ ঘণ্টা পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া দুই ঘাটেই গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়। উভয় ঘাটে শতাধিক যাত্রীবাহী বাস এবং পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় পারের অপেক্ষায় আছে বলে বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন। আশরাফ উল্লাহ জানান, কুয়াশার কারণে সাতটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। পরে অবশ্য সেগুলো গন্তব্যে পৌঁছে। কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটেও ফেরি চলাচল বিঘি