ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) প্রতিনিধিদল শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে।
আইপিআই প্রতিনিধিরা তরুণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংস্থাটির পরিচালক ডেভিড ড্যাজ বলেন, মিডিয়া স্বাধীন না হলে কোনো দেশ সত্যিকারের গণতন্ত্রের সন্ধান পেতে পারে না। কারণ মিডিয়াই প্রতিনিয়ত সরকারের কাজের খবরদারি করে।
এ পেশা সংশ্লিষ্ট সবাইকে সৎ ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতা পেশাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ১৯৫০ সালে কলম্বিয়া ইউনিভার্সিটিতে এক সভায় ১৫টি দেশের ৩৪ জন সম্পাদককে নিয়ে আইপিআই গঠন করা হয়।
বর্তমানে ১২০টি দেশের সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তিরা এর সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩২২ঘ.
bdnews24