২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার ৮

রাজশাহীর তানোর উপজেলায় খাস জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

রাজশাহী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর তানোর উপজেলায় খাস জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চক বাঁধাইড় এলাকা থেকে শনিবার সকালে গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই আট ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পশ্চিম চন্দিপুর গ্রামের ফজলুর রহমান সেন্টু (৪০), জিয়ারুল (২০), ইসারুল (২২), আব্দুল খালেক (২৬), শরিফুল ইসলাম (৩০), আতিকুল (২৬), শ্যামচাঁদ হেমরুন (৩৮) ও ট্রাক চালক ইউসুফ আলী। তানোর থানার ওসি বজলার রশিদ বলেন, আদিবাসীদের কাছে ইজারা দেওয়া খাস জমিতে রাতের রাতের আঁধারে ঘর তৈরির চেষ্টা করায় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে তানোর থানায় মামলা হয়েছে। ওসি জানান, স্থানীয় কয়েকজন আদিবাসী খাস জমিটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিছুদিন আগে শ্যামচাঁদ হেমরন নামের এক আদিবাসী টাকার বিনিময়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের পশ্চিম চন্দিপুর গ্রামের ফজলুর রহমান সেন্টুকে পাঁচ শতক জমি ছেড়ে দেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সেন্টু ট্রাকের করে ঘর তৈরির সামগ্রী ও লোকজন নিয়ে যায়। তারা ওই পাঁচ শতকসহ প্রায় এক বিঘা জমিতে ঘর তৈরির কাজ শুরু করে। খবর পেয়ে এলাকার লোকজন তাদের ঘেরাও করে রাখে। শনিবার সকালে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটজনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৯ ঘ.