সিলেট, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে শটগানের ৫০ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটককৃতের নাম শাহাব উদ্দিন (৫৫)।
সিলেট র্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল গোলাপগঞ্জের বাঘা এলাকায় অভিযান চালায়।
তিনি জানান, কার্তুজগুলি লাল ও সবুজ রঙের।
ক্যাপ্টেন মঞ্জুর জানান, শাহাবুদ্দিনকে রাতে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24