২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যেটেতে পাবলিক টেলিভিশন অনুষ্ঠানের প্রদর্শনী

বিশ্বের বিভিন্ন দেশের পাবলিক টেলিভিশন অনুষ্ঠানের প্রদর্শনী আয়োজনকারী সংগঠন 'ইন্টারন্যাশনাল পাবলিক টেলিভিশন' (ইনপুট) ঢাকায় আয়োজন করেছে 'মিনি ইনপুট ঢাকা ২০০৯'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিভিন্ন দেশের পাবলিক টেলিভিশন অনুষ্ঠানের প্রদর্শনী আয়োজনকারী সংগঠন 'ইন্টারন্যাশনাল পাবলিক টেলিভিশন' (ইনপুট) ঢাকায় আয়োজন করেছে 'মিনি ইনপুট ঢাকা ২০০৯'। বুধবার সকাল সাড়ে নয়টায় ধানমণ্ডির গ্যেটে ইনস্টিটিউটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক জামিল চৌধুরী। প্রদর্শনী চলবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত। এতে প্রদর্শিত হচ্ছে যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও বেলজিয়ামের পাবলিক টেলিভিশনের অনুষ্ঠান। এর অধিকাংশই তথ্যচিত্র। এছাড়া রয়েছে শীর্ষস্থানীয় উদ্যোক্তা, নির্মাতা, বিশেষজ্ঞ ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা পর্ব। গত ২৫ বছরেরও বেশী সময় ধরে 'ইনপুট' সারা বিশ্বের পাবলিক টেলিভিশন অনুষ্ঠানের বার্ষিক প্রদর্শনীর আয়োজন করে আসছে। ঢাকায় এ প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে এষণা ক্রিয়েটিভ আনলিমিটেড ও গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এইচএ/১৯০৮ ঘ.