রাঙামাটি, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তির যুগপূর্তিতে চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, আদিবাসীদের যতখানি প্রত্যাশা ছিল, ১২ বছরে তার অধিকাংশই পূরণ হয়নি।
তবে চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতিশ্র"তিকে সাধুবাদ জানিয়েছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী।
বিভিন্ন কর্মসূচির মধ্যে বুধবার পার্বত্য শান্তি চুক্তির যুগপূর্তি হচ্ছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে দুই যুগের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
দেবাশীষ রায় মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রত্যাশা পূরণ না হলেও এটা অবশ্যই আমাদের সবার জন্য মঙ্গলজনক বলে মনে করি যে বর্তমান সরকার এই চুক্তি বাস্তবায়নের জন্য তার সদিচ্ছা প্রকাশ করেছে।
"তবে এই চুক্তির বিশেষ বিশেষ দিকগুলো যাতে দ্রুত উন্নত হয়। এতো বছর যা হয়নি, স্বল্প হলেও এটাকে সামনে নিতে গেলে সাধারণ গতিতে করলে চলবে না।"
শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা যে রোডম্যাপ প্রণয়নের দাবি তুলেছেন, তাতেও সমর্থন দিয়েছেন দেবাশীষ রায়।
তিনি বলেন, "ভিন্ন ভিন্ন বিষয় চুক্তিতে আছে। আছে নিরাপত্তার বিষয়, ভূমির বিষয়; যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ক্ষমতা-দায়িত্ব এগুলো যাতে যথাযথভাবে পালন করতে পাওে, সেদিকে লক্ষ রাখার পাশাপাশি প্রত্যেকটি যাতে একটা সময় নিয়ে টাইম লাইন ধরে এগোতে পারলে আমরা কাক্সিক্ষত ফল পাবো।"
পার্বত্য চুক্তির যুগপূর্তি উপলক্ষে জনসংহতি সমিতির পক্ষ থেকে চুক্তি বাস্তবায়নের ওপর একটি পুস্তিকা বের করা হয়েছে।
এতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ সম্বলিত বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর এবং এ সংক্রান্ত আইনগত অসঙ্গতি দূর, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, সব অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার ও 'অপারেশন উত্তরণ' বন্ধ, প্রত্যাগত জুম্ম শরণার্থী, আভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তু ও অস্ত্র জমাদানকারী জনসংহতি সমিতির সদস্যদের পুনর্বাসনের দাবি জানানো হয়।
এদিকে রোডম্যাপের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোডম্যাপ করতে হলে করবো। এর বাইরে আরো কিছু করতে হলে তাও করা হবে। শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য আমরা কখনো কুণ্ঠা বোধ করবো না।
তবে আমরা রোডম্যাপ থেকে অনেকটা এগিয়ে আছি, বলেন তিনি।
পার্বত্য শান্তি চুক্তির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন রাঙামাটির এ সাংসদ।
এদিকে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রাঙমাটি জেলা সমন্বয়ক শান্তি দেব চাকমা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি গত ১২ বছরে অকার্যকর বলে প্রমাণিত হয়েছে।
চুক্তির সীমাবদ্ধতা রয়েছে দাবি করে একইসঙ্গে চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেও দাবি করেন তিনি।
ইউপিডিএফ শান্তি চুক্তি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে না- এ প্রতিশ্র"তি দিয়ে শান্তি দেব বলেন, পার্বত্য চট্টগ্রামে পূর্ণ স্বায়ত্তশাসন চালু, আদিবাসীদেও জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি, পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি, সেনাবাহিনী পূর্ণ প্রত্যাহার করা ছাড়া সেখানে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হতে পারে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৩ ঘ.
bdnews24