চাঁদপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অশ্লীল ছবি প্রদর্শন, সিডি বিক্রি ও মজুদের অভিযোগে পুলিশ চাঁদপুর শহর ও হাজীগঞ্জ থেকে ৪৫ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার ও মঙ্গলবার এ অভিযান চলাকালে ৪৭টি কম্পিউটার জব্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট টিএম মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের হকার্স মার্কেট, বিপণীবাগ ও পুরানবাজারের ২৯টি দোকানে অভিযান চালানো হয়।
দোকানগুলোর মধ্যে রয়েছে এয়ারটেক টেলিকম, রাসেল টেলিকম, আর মিউজিক, সবিতা কালার ল্যাব, মাহি টেলিকম, মোবাইল মেলা, রনি ইলেক্ট্রনিক্স, কম্পিউটার জোন, টেলিসপ, মিম টেলিকম, সুরভী কর্ণার, খান টেলিকম, নিউ বাঁধন টেলিকমিউনিকেশন, শাওন টেলিকম, বন্ধু মোবাইল সার্ভিসিং সেন্টার, রংধনু টেলিকম, রিংটোন হাউস, সাকিব টেলিকম সেন্টার, অথৈ সাভিসিং সেন্টার ও কুইক ডিজিটাল স্টুডিও।
এ সময় ২০টি দোকান থেকে ২০টি কম্পিউটারসহ ১৯ ব্যবসায়ীকে আটক করা হয়। বাকি নয়টি দোকান বন্ধ থাকায় কিছু উদ্ধার বা কাউকে আটক করা যায়নি।
মোজাহিদুল ইসলাম আরো বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে হাজীগঞ্জ পৌর মার্কেট, হাজীগঞ্জ প
bdnews24