২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে তিন চিনি ব্যবসায়ীর সাজা

খাওয়ার অনুপযোগী চিনি বিক্রি ও মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ফরিদপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাওয়ার অনুপযোগী চিনি বিক্রি ও মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক এ কে এম সিরাজুল ইসলাম এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত তিন ব্যবসায়ী হলেন- ফরিদপুর গুড়বাজার এলাকার হারান সাহা, কুমার সাহা ও মো. মনিরুজ্জামান। বিশেষ সরকারি কৌসুলি স্বপন পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালে যৌথবাহিনী এই তিন ব্যবসায়ীর গুদাম থেকে ২৩০ বস্তা খাওয়ার অনুপযোগী ভারতীয় চিনি উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.