২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে মাদক বিক্রেতার যাবজ্জীবন

মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নড়াইলের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

নড়াইল, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নড়াইলের একটি আদালত। এছাড়া দণ্ডিত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলাবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডিত আজিম ফকির (৩০) যশোরের আড়পাড়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, আজিম ফকিরকে গত বছর মার্চ মাসে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরীঘাট থেকে ১২৫ গ্রাম হেরোইনসহ পুলিশ গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০২২ ঘ.