ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লঞ্চডুবির ঘটনা তদন্তে গঠিত কমিটি সোমবার পুনর্গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান জয়ন্ত কুমার নন্দীকে সাত সদস্যের পুনর্গঠিত কমিটির আহবায়ক করা হয়েছে।
ঈদের আগের রাতে এমভি কোকো-৪ নামের যাত্রীবাহী লঞ্চটি তলা ফেটে আংশিক ডুবে যায়। এতে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ৭৪ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
লঞ্চটির ধারণক্ষমতা ছয়শ'র মতো হলেও এতে দেড় হাজারের বেশি যাত্রী ছিল।
লঞ্চডুবির পরদিন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ সচিব বায়তুল আমিন ভুঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। পুনর্গঠিত কমিটিতে তাকে সদস্য রাখা হয়েছে।
এ কমিটির অন্য সদস্যরা হচ্ছেন
bdnews24