ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ঈদের দিন সকালে বঙ্গভবনে কুটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
জাতীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের প্রধান জামাতে নামাজ পড়েন তিনি। সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে প্রথমে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচছা বিনিময় করেন।
এরপর তিনি বিশিষ্ট নাগরিক, তিন বাহিনী প্রধান, শীর্ষ ব্যবসায়ী, পেশাজীবী, সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, সামরিক সচিব, প্রেস সচিব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জিএনএ/১৬০৫ ঘ.
bdnews24