২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বাস উল্টে নিহত ৩

জেলার জটিয়ার পাড়া এলাকায় শুক্রবার রাতে যাত্রীবাহী বাস উল্টে এক পুলিশসহ তিনজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

জামালপুর, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার জটিয়ার পাড়া এলাকায় শুক্রবার রাতে যাত্রীবাহী বাস উল্টে এক পুলিশসহ তিনজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, জামালপুর-মাদারগঞ্জ সড়কে রাত আটটায় মাদারগঞ্জগামী একটি বাস হঠাৎ উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম (৩৫), মন্টু (২৬) ও শাহীন (১৮) নামে তিনজন মারা যায়। শফিকুলের বাড়ি মাদারগঞ্জের গুনারীতলা এবং মন্টু ও শাহীনের বাড়ি বগুড়ার সারিয়াকান্দির টেংরাকুড়া গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/১১৩৫ ঘ.