২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে ছিনতাইকারী আহত

ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মতিঝিল এলাকায় বুধবার সকালে দুই ব্যক্তিকে ধরে মারধর করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 11:57 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মতিঝিল এলাকায় বুধবার সকালে দুই ব্যক্তিকে ধরে মারধর করেছে জনতা। পুলিশ জানায়, মহসীন (৩৫) ও আলতাফ (৪৪) নামের ওই দুই ছিনতাইকারীর মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয় জনতা। গণপিটুনিতে আহত দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী মতিঝিলে রিক্সারোহী এক মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এ সময় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পিটুনি এবং তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।" তবে ছিনতাইয়ের শিকার ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তিনি থানায় কোনো অভিযোগও করেননি। এসআই রফিক বলেন, ধারণা করছি ঝামেলা এড়াতে তিনি কোনো অভিযোগ না করেই চলে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/আরএ/এজে/এমআই/১৭৫১ ঘ.