২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের আনুষ্ঠানিকতা শুরু

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজের আনুষ্ঠানিকতা বুধবার শুরু হয়েছে। এদিন ফজরের নামাজের পর লাখ লাখ নারী-পুরুষ মক্কা থেকে মিনায় গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজের আনুষ্ঠানিকতা বুধবার শুরু হয়েছে। এদিন ফজরের নামাজের পর লাখ লাখ নারী-পুরুষ মক্কা থেকে মিনায় গেছেন। কাবা শরিফ সাতবার প্রদক্ষিণ করে মিনার পথে রওনা হন তারা। মিনা থেকে বৃহস্পতিবার ভোরে তারা যাবেন আরাফাতের ময়দানে। সৌদি আরবের বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। আরাফাতের ময়দানে যাওয়ার সময় 'লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়াননি'মাতা লাকা ওয়ালমুলক' ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। এর অর্থ হল, ''আমি হাজির। হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই; সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।" আরাফাতের মাঠে জোহরের নামাজের আগে বয়ান ও খুতবা পাঠ করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি। খুতবা শেষে জোহর ও আছরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে জামাতে 'কসর' নামাজ আদায় করবেন তারা। সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাত ময়দানেই অবস্থান করবেন সবাই। আরাফাত ময়দানে অবস্থান করা হজের অন্যতম 'ফরজ' বা অবশ্য পালনীয়। এছাড়া হজ পালনের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে মিনায় জামারাত সেতুর প্রবেশমুখে প্রতীকী শয়তানকে লক্ষ করে পাথর নিক্ষেপ এবং মদিনা গমন। শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে ভিড়ের চাপে ২০০৬ সালে ৩৬৪ জন এবং ২০০৪ সালে কমপক্ষে ২৫১ নিহত হয়। নির্বিঘে