২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক পারাপার বন্ধ আজ মধ্যরাত থেকে

ঈদ উপলক্ষে যানজট নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার মধ্যরাত থেকে আগামী শনিবার ভোর পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ট্রাক পারাপার বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

মানিকগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে যানজট নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার মধ্যরাত থেকে আগামী শনিবার ভোর পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে গরু, ওষুধ, সবজি ও মাছবাহী ট্রাক এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। গত বুধবার মানিকগঞ্জ জেলা প্রশাসন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ'র) এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদে যানজট বেড়ে যায়। তাই মঙ্গলবার রাত ১২টা থেকে আগামী শনিবার ভোর পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ট্রাক পারাপার বন্ধ থাকবে। তিনি বলেন, "যাত্রীবাহী যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শেখ মুহম্মদ মারুফ হাসান বলেন, "যানজট নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ পাটুরিয়া ঘাট এলাকায় তদারকি করছে। ব্যতিক্রম কিছু ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬২১ ঘ.