মাদারীপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে একটি গ্রামের লোকজন কথিত এক চরমপন্থীর দুই চোখ তুলে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতবাগিয়া গ্রামে সোমবার সকালে আলমগীর আকন (৩৮) নামের এই ব্যক্তিকে আটক করে লোকজন এই ঘটনা ঘটায়। আলমগীর ইউনিয়নের উমেদপুর গ্রামের হামেদ আকনের ছেলে।
পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিবচর থানার ওসি এম এ জলিল।
ওসি বলেন, থানার চরমপন্থী ও সন্ত্রাসীদের তালিকায় আলমগীরের নাম ২১ নম্বরে রয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের কমপক্ষে ১৫টি মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০৯ ঘ.
bdnews24