হবিগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার সকালে একটি কভার্ড ভ্যানের চাপায় দুই কৃষক নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কের সাতাইহালে সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- ওয়ারিশ উদ্দিন (৪৫) ও আকবর আলী (৩৫)। তারা সাতাইহাল গ্রামের বাসিন্দা।
মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ ফাঁড়ির কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মাসুক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই কৃষক রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান।
পুলিশ চালকসহ কভার্ড ভ্যানটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫১০ ঘ.
bdnews24